Commercial News Portal

আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন শেয়ারবাজারে

0

 ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরের দিন লেনদেনে বিশাল ধস। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ডিএসইতে টাকার অংকে লেনদেন তলানিতে নেমেছে। এদিন ডিএসইতে লেনদেন ২০০ কোটির ঘরে অবস্থান করছে। যা গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন।

তবে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থান হয়েছে। এদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ২২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে ২০২০ সালের ১৬ জুলাই আজকের থেকে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২২৫ কোটি ৯৭ লাখ টাকার।

আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৫ কোটি ৮৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল বুধবার ডিএসইতে ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।

ডিএসইতে ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.